১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের জুগিয়া পালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মন্ডলের ছেলে সাদেক বাচ্চু ও একই এলাকার রুহুলের ছেলে মানিক।
পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু জুগিয়া পাল পাড়ায় তার বোনের বাড়িতে কয়েকদিন আগে বাথরুমের নতুন সেফটিক ট্যাংক তৈরী করেন। শুক্রবার সকালে সাটারিং খোলার জন্য প্রথমে সেফটিক ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক মানিক। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তার কোনও সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন সাদেক বাচ্চুর ভগ্নিপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান , বৃষ্টি-বাদলের কারণে বাড়ির লোকজন সেফটিক ট্যাংক বন্ধ করে রেখেছিল। দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024