এম এ মাজিদ,তাড়াশ :
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই আলেঅচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান বাচ্চু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মুনতাছির মেহেদী হাসান।
এসময় বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার মো: হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো: আনোয়ার হোসেন, মহিউদ্দিন খান প্রমূখ।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।