১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:৩৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সাবেক আইজিপি মামুনের ৮ দিন ও শহীদুলের ৭ দিন রিমান্ড মঞ্জুর

সাবেক আইজিপি মামুনের ৮ দিন ও শহীদুলের ৭ দিন রিমান্ড মঞ্জুর

স্বাধীনতা ডেক্স :
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের ৭ দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
দুটি পৃথক হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জনকে আসামি করা হয়।
অন্যদিকে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেয়া হয়। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই সরকারের সময়ে আইজিপির দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024