১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
রেলওয়ের উন্নয়ন কাজে বাঁধা ও প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

রেলওয়ের উন্নয়ন কাজে বাঁধা ও প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

উজ্জল হোসেন:
রেলওয়ের উন্নয়ন কাজে বাঁধা দেওয়া ও রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সকালে ভেড়ামারা রেলওয়ের কর্মচারীদের উদ্যোগে প্লাটফর্মে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উর্ধতন উপসহকারী (পথ/ওয়ে ভেড়ামারা) সাইফুল ইসলাম, ভেড়ামারা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক নান্টু মিয়া, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন আলীসহ সকল কর্মচারীবৃন্দ।
অবিলম্বে আসামীদের গ্রেফতার এর আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে। ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে তারা কর্মবিরতি থেকে শুরু করে কঠোর পদক্ষেপসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন বলে সভায় বক্তারা জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024