উজ্জল হোসেন:
রেলওয়ের উন্নয়ন কাজে বাঁধা দেওয়া ও রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সকালে ভেড়ামারা রেলওয়ের কর্মচারীদের উদ্যোগে প্লাটফর্মে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উর্ধতন উপসহকারী (পথ/ওয়ে ভেড়ামারা) সাইফুল ইসলাম, ভেড়ামারা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক নান্টু মিয়া, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন আলীসহ সকল কর্মচারীবৃন্দ।
অবিলম্বে আসামীদের গ্রেফতার এর আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে। ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে তারা কর্মবিরতি থেকে শুরু করে কঠোর পদক্ষেপসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন বলে সভায় বক্তারা জানান।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024