১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৮:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ: নিহত ১৭

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ: নিহত ১৭

স্বাধীনতা ডেক্স :
রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ২টার দিকে কাটাখালীর কাপাশিয়া এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান। তিনি বলেন, তিনটি পরিবহন দুর্ঘটনায় পড়লে ১১ জন ঘটনাস্থলে এবং ছয়জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বলতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির সঙ্গে স্থানীয় একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন পুড়ে ঘটনাস্থলে মারা যান। আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে পাঠানোর পর সেখানে তারা অল্প সময়ের মধ্যে মারা যান।
কাটাখালি থানার ওসি মতিয়ার রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দুর্ঘটনায় তিন পরিবহনের প্রায় মুখোমুখি সংঘর্ষ হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024