১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
রাইটা সড়কে বর্জ্য ফেলার দায়ে ভেড়ামারার স্বপন হোটেলের মালিক ও ভ্যান চালক কে জরিমানা

রাইটা সড়কে বর্জ্য ফেলার দায়ে ভেড়ামারার স্বপন হোটেলের মালিক ও ভ্যান চালক কে জরিমানা

মাহমুদ্দোল্লাহ সোহেল/ মেঘলা ইসলাম :

ভেড়ামারা গোলাপনগর রাইটা সড়কের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও মুরগির বর্জ্য ফেলার অপরাধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার শাপলা চত্বরের স্বপন হোটেলের মালিক লুৎফর রহমান কে ১০,০০০ ও ভ্যান চালক বাবু কে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্যান চালকের জরিমানা হোটেল মালিকের নিকট হতে আদায় করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের আধারে গোপনে স্বপন হোটেলের মালিক ভ্যানে করে মুরগির বর্জ্য সহ অন্যান্য বর্জ্য সামগ্রী ভেড়ামারা গোলাপনগর সড়কে ফেলে রেখে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০-৬০ হাজার মানুষ যাতায়াত করে। এসব বর্জ্য সামগ্রী থেকে পচা দুর্গন্ধ বের হয়। এ কারনে যাত্রীদের যাতায়াত যেমন অসুবিধা হয়, তেমনি বায়ূদূষনও সৃষ্টি হয়। গতকাল রাতে ২নং মোকারিমপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের রঞ্জু মেম্বার সহ এলাকাবাসী পচা বর্জ্য রাস্তায় ফেলানোর সময় হাতেনাতে আটক করে ভ্যান চালককে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগেরর মাধ্যমে ছড়িয়ে পরলে প্রশাসনের দৃষ্টি পরে এবং আজ আভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব সোহেল মারুফ সাহেব। উপজেলা নির্বাহি অফিসার জানান পরিবেশ দূষণ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024