১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চাকরিচ্যুত

যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চাকরিচ্যুত

নিজেস্ব প্রতিবেদকঃ যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে সিন্ডিকেট। ববি’র ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সভা সূত্র থেকে জানা গেছে, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী এক তরুণীকে ফেসবুকে যৌন আবেদনময়ী অঙ্গভঙ্গি করেন মনিরুল ইসলাম। এমনকি ওই তরুণীকে চাকরি পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বাসায় ডাকারও অভিযোগ রয়েছে রেজিস্ট্রারের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমনকি তার যৌন আবেদনময়ী অঙ্গভঙ্গির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিও প্রমাণসহ রেজিস্ট্রার মনিরুলের বিচারের দাবিতে ভিসির কাছে লিখিত আবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

অভিযোগের প্রেক্ষিতে ভিসি সিন্ডিকেটের ৩ সদস্যের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ার পর সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার মনিরুল ইসলামকে নৈতিক স্খলনের দায় নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। এমনকি মনিরুল ইসলামের পরিবর্তে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমানকে। কিন্তু মনিরুল চাকরি না ছাড়ায় গত মঙ্গলবার রাতে ঢাকার লিয়াজো অফিসে সিন্ডিকেট সভায় মনিরুলকে চাকরিচ্যুত করা হয়।

jrmNews.com

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024