১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
উপ-পরিচালক আসলাম উদ্দিনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী জোরালো অভিযান- গাঁজাসহ ৪ জন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

উপ-পরিচালক আসলাম উদ্দিনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী জোরালো অভিযান- গাঁজাসহ ৪ জন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

রাজু আহমেদ :
কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়া। অধিদপ্তরের সুযোগ্য উপ-পরিচালক আসলাম হোসেন সার্বিক দিকনির্দেশনা, কঠোর তদারকি ও জিরো টলারেন্স নীতির আওতায় জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় আজ ১১ মে ২০২৬ ইং তারিখে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন খলিসাকুন্ডি হায়দার শাহ মাজার এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক সংশ্লিষ্ট আসামীকে আটক করা হয়। অভিযানে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিদর্শক খবির আহমেদ এবং উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন ও উপ-পরিদর্শক আসিফুজ্জামান। তাদের দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো,
১। মোঃ খান সাহেব (৩৮), পিতা- মোঃ লতিফ আলী, সাং- খলিসাকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।
২। মোঃ সারিকুল (২৫), পিতা- মহিরউদ্দিন, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।
৩। মোঃ আনসার আলী (৬৫), পিতা- মৃত নুর বক্স মন্ডল, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।
৪। মোঃ আরিফুল বিশ্বাস (২৭), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- খলিসাকুন্ডি, জেলা- কুষ্টিয়া।
অভিযান শেষে উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন ও উপ-পরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া — জনাব মোঃ জাকিউল আলম ও তাহমিদ মোস্তফা হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের ২ থেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০/- থেকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
উপ-পরিচালক আসলাম হোসেন স্যার বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।”
কুষ্টিয়াজুড়ে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন দৃঢ় অবস্থান ও কার্যকর অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024