১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
যুবলীগ নেতা মানিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারায় সমাবেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলমত নির্বিশেষে নৌকার প্রার্থী কে বিজয়ী করুন

যুবলীগ নেতা মানিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারায় সমাবেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলমত নির্বিশেষে নৌকার প্রার্থী কে বিজয়ী করুন

উজ্জল হোসেন, ভেড়ামারা:
উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলমত নির্বিশেষে নৌকার প্রার্থী ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা কে বিজয়ী করার আহবান জানিয়েছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়ার উপর সন্ত্রাসী হামলা এবং নৌকার অফিস ভাংচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ আহবান জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ক্লিন ইমেজের রাজনৈতিক আলহাজ্ব রফিকুল আলম চুনু। নৌকা এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই দাবী করে আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র বিজয় সু-নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া মেডিকেল কলেজ’র সাবেক অধ্যক্ষ ডাঃ মোস্তানজিদ লোটাস, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামীলীগের সাধঅরন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের সভাপতি আকরামুজ্জামান শামীম, গুরুত্বর আহত যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক স্মপাদক সোহানুর রহমান সোহাগ সহ ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, উপজেলা আওয়ামীযুবলীগের নেতা মানিক মিয়া’র উপর রাতের বেলায় হামলা পরিকল্পিত এবং কাপুরুষচিত। এ হামলা কখনই আওয়ামীলীগ মেনে নেবে না। প্রয়োজনে প্রতিরোধ করার ঘোষনা দেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। বক্তারা আরো বলেন, এখন সময় নৌকার। উন্নয়নের ধারা অব্যবহত রাখতে নৌকা প্রার্থীর বিজয়’র বিকল্প নেই। দলমত নির্বিশেষে ছানাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যবহত রাখুন।
সমাবেশে মেয়র প্রার্থী, নৌকার কান্ডারী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা ভেড়ামারা পৌরসভার টানা ২ মেয়াদের ১০ বছরের রেকর্ড পরিমান উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024