১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত প্রার্থী ঘোষনা

মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত প্রার্থী ঘোষনা

ক্বারী ওসমান :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী ঘোষনা করা হয়েছে মুফতি আমীর হামজাকে। শনিবার (২৫মে) বিকালে কুষ্টিয়ার হাজী শরীতুল্লাহ ইয়তিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা করা হয়। ঘোষণা দেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এ যাবৎ সাংগঠনিকভাবে জামায়াতের প্রবীণ নেতা কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। বয়সেরভারে নুয়ে পড়লেও সাংগঠনিক নিয়ম মেনেই তিনি এগিয়ে চলেন। অবশেষে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ এই নেতা প্রতি সদয় হয়ে জেলার সকল রুকনদের মতামত ও ভোট গ্রহন করেন। এতে রুকনদের ভোটের ফলাফল অনুযায়ী। রোববার কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুফতি আমীর হামজার নাম প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।
ঘোষনার পর জামায়াতের নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন মুফতি আমীর হামজার হাত ধরে উচু করে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর হোসেন, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ।
সমাবেশে মুফতি আমীর হামজাকে জামায়াতের নমীনী হিসাবে ঘোষনা করা হয়। উল্লখ্য যে, মুফতি আমীর হামজা আওয়ামী সরকারের সময়ে হক কথা বলায় তিনি সারাদেশে আলোচনা সমালোচনায় ওঠেন। আওয়ামীলীগ সরকার তাকে বিভিন্ন মামলা দিয়ে আটক করে। তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। বিনাদোষে জেল খাটার পর তিনি অবশেষে মুক্ত হন।
মুফতি আমীর হামজার বর্তমানে জামায়াতের রুকন। সাংগঠনিকভাবে দায়িত্বও পালন করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024