১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে সাবেক চেয়ারম্যানের গুলিতে আহত ২, আটক ২

মিরপুরে সাবেক চেয়ারম্যানের গুলিতে আহত ২, আটক ২

মনিরুল ইসলাম, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লী‌গ নেতার গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

আহতরা হলেন– মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর জলিলের ছেলে রেজাউল ইসলাম (৪৫)। হাসেম কৃষিকাজ করেন এবং রেজাউল ভ্যানচালক।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের আতাহার আলী ও তার লোকজন এলোপাথাড়ি গুলি চালায়। তারা হাসেম গাজীকে গুলি করে গুরুতর আহত করে। এসময় রেজাউল নামের এক ভ্যানচালকও গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও পরিবার।
আহত হাসেম, রেজাউল ও তার স্বজনরা বলেন, আতাহার আলী প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বেড়ান। তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেন। দীর্ঘদিন ধরে তিনি মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছিলে। আজ গুলি করে দুজনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার শাস্তির দাবি জানিয়েছেন আহতরা।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন একটা মিটিংয়ে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, দুজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024