মনিরুল ইসলাম:
কুষ্টিয়ার মিরপুরে টেলিভিশন চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতি খাতুন (১৫) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরেফ সড়ক মোড়স্থ তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত ইতি খাতুন উক্ত এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে।
ইতির মামা লিটন হোসেন জানান, দুপুরে ইতি নিজ ঘরে টেলিভিশন দেখার জন্য বৈদ্যুতিক সকেটে প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। বিদু্যুৎপৃষ্ট হয়ে ঘরের মেঝেতে পড়ে অচেতন হয়ে যায়। এসময় বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।