১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:২১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে কোরআন ও ইসলাম অবমাননাকারী আমিরুল ও তার দোসরদের শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন

মিরপুরে কোরআন ও ইসলাম অবমাননাকারী আমিরুল ও তার দোসরদের শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন

মোঃ মনিরুল ইসলাম :
কুষ্টিয়ার মিরপুরে কোরআন ও ইসলাম অবমাননাকারী আমিরুল ও তার দোসরদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া – মেহেরপুর সড়কে আমিরুল ইসলামের পরিচালিত বিতর্কিত দারুস সালাম অনলাইন মডেল স্কুল সংলগ্ন নিমতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সভাপতি  মাওলানা মুফতি আব্দুল হামিদ। এ সময় তিনি বলেন-এলাকার সর্বস্তরের মানুষ কোরআন ও ইসলাম অবমাননাকারী মুরতাদ এই আমিরুল ও তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে সে ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা করে সমাজের ভিতরে ফিৎনা সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে জনগণ যে আন্দোলন করেছে,বৈধ আন্দোলন হওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে অন্যায়ভাবে নিরীহ মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রশাসনকে জানাতে চাই,আপনারা এতদিন পর্যন্ত অন্যায়ের পক্ষে যে ভূমিকা পালন করেছিলেন,আজকে দেশ স্বাধীন হওয়ার পরেও আবারো সেই অন্যায়ের পক্ষেই ভূমিকা পালন করছেন। যারা অন্যায়ভাবে এই মামলা গ্রহণ করে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন,আপনারা সজাগ থাকবেন,আপনারা মনে কইরেননা যে বিচারের আসনে বসে অন্যায়ভাবে ১৫ বছরের মতো আবার নতুন করে সেই সাজানো নাটক করবেন। জনগণ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে।আমিরুলের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারনে যদি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি না দেয়া হয়,কুখ্যাত আমিরুলকে যদি গ্রেফতার না করা হয়,আমিরুলের দোসর ও দালালদের মধ্যে এ এলাকায় যে কয়জন আছে,তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া না হয়,আমরা আপনাদের প্রশাসন ঘেরাও করবো এবং এমন কর্মসূচি দিবো,আপনারা বাহির হওয়ার পথ খুজে পাবেননা।মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলীর নেতৃত্বে ও যুবদল নেতা জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন এমদাদ হোসেন ও তোফাজ্জেল হোসেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম ও অধ্যাপক জোমারত আলী।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আব্দুল লতিফ খান,ইমান আকিদা সংরক্ষণ কমিটির পক্ষে কামরুল ইসলাম মাষ্টার, হেফাজতে ইসলামের পক্ষে মুফতি মাওলানা আরিফ বিল্লাহ ও মুফতি নাসিম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মিরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি জুবায়ের আহাম্মেদ নাঈম প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024