১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডে’র কর্মচারীদের সংবাদ সম্মেলন

মিরপুরে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডে’র কর্মচারীদের সংবাদ সম্মেলন

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার মিরপুরের ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের কর্মচারী, কর্মকর্তা ও কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা গতকাল বুধবার (১৯ নভেম্বর) সকালে মিরপুরে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম, বকেয়া বেতন পরিশোধ এবং মালিকপক্ষের হুমকি-ধামকির বিষয়ে অভিযোগ তুলেছেন তারা। কর্মচারীরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রেখে, কোটি টাকার কাঁচামাল’র বিল পরিশোধ না করে তারা প্রতিষ্ঠানের সম্পদ ব্যক্তিগত নামে স্থানান্তরের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, প্রতিষ্ঠানের প্রডাকশন ম্যানেজার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ন্যায্য অধিকার দাবি করায় মালিকপক্ষ বারবার হুমকি দিচ্ছে আন্দোলন করলে চাকরি যাবে, গণমাধ্যমে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় তারা ডিসি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। তারা আরো বলেন, টাকা পাচারের সাথে যুক্ত এহতেসামুল (ইডি), শহীদ হোসেন তানজিল (পিএস চেয়ারম্যান) ও মুস্তাফিজির রহমান (সাধারণ সম্পাদক) এরা বিভিন্ন সময়ে ব্যাংক ও হুন্ডির মাধ্যমে কোম্পানী থেকে কোটি কোটি টাকা পাঁচার করেছে। যার উপযুক্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কর্মচারীরা মালিকপক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দাবিগুলো উপেক্ষা করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে কারখানায় প্রায় ৫০০ কর্মচারী শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা ঘোষণা দেন পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো মালামাল উক্ত কারখানা থেকে বের হতে দেওয়া হবে না। এই কোম্পানী ঢাকাতে অবস্থিত চারটি কারখানা থেকেও অর্থ পাঁচার করে কারখানা বন্ধ করে দিয়েছে। এই মালিক পক্ষের কাজই দেশের বিভিন্ন জায়গাতে কোম্পানী খুলে বেতন ভাতাদী ও কাঁচামালা সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বকেয়া রেখে পালিয়ে যায়। আমরা তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান ও বিচার দাবী করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024