১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মামলা নিস্পত্তি করতে দিচ্ছেন হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার/ ভেড়ামারায় নারী নির্যাতন মামলার চার্জশীটভুক্ত আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ ডালিম এখনো বহাল তবিয়তে

মামলা নিস্পত্তি করতে দিচ্ছেন হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার/ ভেড়ামারায় নারী নির্যাতন মামলার চার্জশীটভুক্ত আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ ডালিম এখনো বহাল তবিয়তে

স্বাধীনতা ডেক্স :
মেয়েকে জোর করে অপহরন করে নিয়ে গেছে, সেই মামলা করেই যেন চরম বিপাকে ভেড়ামারার বাবা সোহেল রানা। মামলা নিস্পত্তি করার জন্য বিভিন্ন ভাবে দিচ্ছেন হুমকি ধামকি। হত্যা সহ নানা হুমকিতে দীর্ঘ দিন ছিলেন গ্রামছাড়াও। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল এবং নানা অভিযোগে অভিযুক্ত’র পর চাকুরীতে বহাল নারী নির্যাতন মামলার চার্জশীটভুক্ত আসামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রভাবশালী পুলিশ সদস্য ইকরামুল ইসলাম ডালিম’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসহায় ভুক্তভোগী পরিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়’র স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তওে লিখিত অভিযোগ দাখিল করেছে।
সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৩ জুলাই ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চাঁদগ্রাম গ্রামের প্রবাসী জাকারিয়া হোসাইনের নাবালিকা কন্যা জান্নাতুল মাওয়া সোহা অপহরনের শিকার হয়। বহু খোঁজাখুজি করেও সোহাকে পাওয়া না গেলে ওই এলাকারই ইভটিজার মাসুদ পারভেজ কে আসামী করে মামলা দায়ের করা হয়। যার নং ৩, তারিখ ঃ ০৬/০৭/২০২৩। মাসুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্য্যালয়ে কর্মরত ও চাঁদগ্রামের মৃত ইউসুফ আলী সর্দারের পুত্র একরামুল হক ডালিম’র ভাতিজা। তৎকালীন সময়ে ভেড়ামারা থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এস আই বাশার কে মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। তদন্তে নারী নির্যাতন এবং অপহরনের বহু প্রমান পান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিতর্কিত পুলিশ সদস্য ইকরামুল হক ডালিমের বিরুদ্ধে। তিনিই অপহরন চক্রের মূল এবং আশ্রয় প্রশয়দাতা। পুলিশ আদালতে মাসুদ পারভেজ, ইকরামুল ইসলাম ডালিম সহ ৫ জন কে আসামী করে চার্জশীট দাখিল করেন। মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সে সময়, ফ্যাসিষ্টের দোষর এবং সহযোগী ডালিম, স্থানীয় আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে নানা হুমকি ধামকি দেওয়া অব্যহত রাখেন। হত্যার হুমকি দিয়ে গ্রাম ছাড়া করেন নাবালক মেয়ের অসহায় পিতা জাকারিয়া হোসাইন ও তার পরিবার কে।
ভুক্তভোগী জাকারিয়া হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, ইকরামুল হক ডালিম একজন বিতর্কিত সদস্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের। সে আওয়ামীলীগের দোষর এবং ফ্যাসিষ্টের সকল সুযোগ সুবিধা ভোগ করে এলাকায় রামরাজত্ব কায়েম করেছিল। তার অবৈধ প্রভাব এবং সন্ত্রাসীমুলক তৎপরতার মাধ্যমে আমার মেয়েকে জোরপূর্বক অপহরন করে আটকিয়ে রাখে। দীর্ঘদিন অতিবাহিত হলেও আজও আমার মেয়েকে আমি পায়নি। তিনি আরো জানান, সে চার্জশীট ভুক্ত আসামী। পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। জামিন নিয়ে আবার বহাল হয়েছে চাকুরীতে। সে এখন মরিয়া মামলা নিস্পত্তি করতে। সে সন্ত্রাসী দিয়ে বা কখনো নিজেই আমাকে সহ আমার পরিবার কে হত্যা সহ নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এর আগে হুমকিতে তটস্থ হয়ে এলাকা থেকে পালিয়ে ছিলাম। ৫ অগাষ্টের পর ফ্যাসিষ্টের পতন হলে আমি এলাকায় এসে বসবাস শুরু করেছি। কিন্তু খারাপ প্রকৃতির ডালিমের হুমকি ধামকি এবং কার্যকালাপে আমার পরিবার ভীতসন্ত্রস্ত। তিনি মেয়েকে ফেরত পাওয়ার আকুতি জানিয়ে এই মামলার সুবিচার দাবী করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024