১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

মাহমুদ শরীফ ,কুমারখালি :
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মজির উদ্দিন উপজেলার ভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়াত আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শনিবার সকালে উপজেলার ভরুয়াপাড়া মাঠে মরদেহ পড়ে আছে স্থানীয়দের দেয়া এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মজির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তচক্র শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024