জহিরুল কবীর নবীন :
আজ ০১/০১/২০২১ নতুন বছরের প্রথম দিনে সাবেক কমিশনার লাল মোহাম্মদ লালুর ছোট ছেলে হাসানুর রহমান হাসান এর নেতৃত্বে পান্জাবী প্রতিকের প্রচারনায় বিশাল মিছিল ৩নং ওয়ার্ড প্রদক্ষিণ করে।
আজ বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি যাত্রা শুরু করে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ের সামনে ফিরে আসে। মিছিলে ব্যাপক সংখ্যক যুবকের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী শামিমুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম,হাফিজুর রহমান,ফজলুর রহমান,পাভেল সহ গণ্যমান্য অনেকেই। প্রচারনার সময় সকলের দোয়া চাওয়ার পাশাপাশি আগামী ১৬ই জানুয়ারী পান্জাবী প্রতীকে মূল্যবান ভোট প্রার্থনা করেন প্রার্থী হাসানুর রহমান হাসান।