১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্র জনতার মানববন্ধব

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্র জনতার মানববন্ধব

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্প্রতিবার সকাল ১১টার দিকে ভেড়ামারা বাসষ্টান্ডে এই কর্মসূচী পালন করা হয়। এসময় ছাত্র-জনতা কে আকাশ কুমার কুন্ডু’র পক্ষে নানা শ্লোগান দিতে দেখা যায়। তিনি গত বছর ৮ জুন ভেড়ামারা উপজেলায় যোগদান করেই সকল শ্রেনী পেশার মানুষ কে আপন করে নেন। রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মকান্ডকে আরো বেগবান করতেও তিনি নানা মুখী পদক্ষেপ হাতে নেন। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই মনে করেন, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আরো কিছুকাল ভেড়ামারায় দায়িত্ব পালন করতে পারলে, ভেড়ামারার মানুষ নানা ভাবে উপকৃত হতো। উন্নয়ন এবং বৈষম্যমূলক অনেক পদক্ষেপ গ্রহন করে আলোকিত করতে পারতেন ভেড়ামারাকে। স্বৈরাচার সরকারের পতনের পর তিনি যখন সব কিছু গুছিয়ে নিয়ে ভেড়ামারাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন, ঠিক এমন সময় গত ৪ সেপ্টেম্বর সরকারী এক আদেশে আকাশ কুমার কুন্ডুকে মেহেরপুর উপজেলায় বদলি করা হয়। এই বদলি আদেশ বাতিল চেয়ে রাজপথে নামে ছাত্র জনতা। বিশাল ওই মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম খন্দকার, অপু ইসলাম এবং অর্নব ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024