১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধুর করুণ মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধুর করুণ মৃত্যু

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামে আজ বৃহস্পতিবার (১৭জুন,২০২১) সকালে বিষাক্ত সাপের কামড়ে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। তিনি এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ততন মন্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে বাড়ির পিছনের দরজা খোলার সময় বিষাক্ত গোখরো সাপ তাঁর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। লাকি আক্তারের ৫বছর বয়সি একটি ছেলে ও ৩বছর বয়সি একটি মেয়ে রয়েছে। পরে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খুঁড়ে বিশাল একটি গোখরো সাপ ধরা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024