| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার মেধাবী সাংবাদিক রা্ইসুল ইসলাম আসাদ’র ইন্তেকাল/ শোকের ছায়া

ভেড়ামারার মেধাবী সাংবাদিক রা্ইসুল ইসলাম আসাদ’র ইন্তেকাল/ শোকের ছায়া

উজ্জল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারার মেধাবী সাংবাদিক রাইসুল ইসলাম আসাদ আর নেই। ব্রেনষ্টোক জনিত সমস্যায় আজ রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মেধাবী সাংবাদিক আসাদ দীর্ঘ সময় ধরে তার কলমে তুলে ধরেছেন নানা অন্যায়, অবিচার, জুলুম আর ভেড়ামারার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজ সহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত বাংলাদেশ বার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি’র। আজ বাদ আছর ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযা নামাজ শেষে তাকে চাঁদগ্রাম গোরস্থানে সমাহিত করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই, বোন আর বহু আত্বীয় স্বজন গুনগ্রাহী ব্যাক্তিদের শোকের সাগেরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। সাংবাদিক আসাদ ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম ডাঃ রিয়াজ উদ্দীন’র সেজো ছেলে। তাঁর মৃত্যুতে গভীর শোক’র ছায়া নেমে এসেছে ভেড়ামারার সাংবাদিক অঙ্গনে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া-২ আসনের সাংসদ জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন প্রমুখ।
আজ শনিবার বাদ হাইস্কুল মাঠের জানাযা বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। শেষ বিদায়ে ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পন করেন।এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন, দৈনিক নয়াদিগনন্ত প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, ওয়ালিউল ইসলাম ওলি, আব্দুল হাকিম, ফিরোজ মাহমুদ, মাসুদ রানা, রাসেল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024