উজ্জল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারার মেধাবী সাংবাদিক রাইসুল ইসলাম আসাদ আর নেই। ব্রেনষ্টোক জনিত সমস্যায় আজ রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না.....রাজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মেধাবী সাংবাদিক আসাদ দীর্ঘ সময় ধরে তার কলমে তুলে ধরেছেন নানা অন্যায়, অবিচার, জুলুম আর ভেড়ামারার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন। তিনি জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজ সহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত বাংলাদেশ বার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি’র। আজ বাদ আছর ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযা নামাজ শেষে তাকে চাঁদগ্রাম গোরস্থানে সমাহিত করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই, বোন আর বহু আত্বীয় স্বজন গুনগ্রাহী ব্যাক্তিদের শোকের সাগেরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। সাংবাদিক আসাদ ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম ডাঃ রিয়াজ উদ্দীন'র সেজো ছেলে। তাঁর মৃত্যুতে গভীর শোক’র ছায়া নেমে এসেছে ভেড়ামারার সাংবাদিক অঙ্গনে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া-২ আসনের সাংসদ জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন প্রমুখ।
আজ শনিবার বাদ হাইস্কুল মাঠের জানাযা বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। শেষ বিদায়ে ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পন করেন।এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন, দৈনিক নয়াদিগনন্ত প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, ওয়ালিউল ইসলাম ওলি, আব্দুল হাকিম, ফিরোজ মাহমুদ, মাসুদ রানা, রাসেল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024