নোমান জহির রাজা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মবার্ষিকী আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু এভিনিউ এ জন্মগ্রহণ করেন শেখ রাসেল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজের উদ্যোগে আজ সোমবার বাদ মাগরিব ধরমপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ্।।