১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে কৃষকের সহ¯্রাধিক কলাগাছ কর্তন

ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে কৃষকের সহ¯্রাধিক কলাগাছ কর্তন

উজ্জল হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে কৃষকের সহ¯্রাধিক কলাগাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্থ কৃষক। আতংকিত কৃষক এখন শংকায় পড়েছে ৫ বিঘা পুকুরে লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে। তার টেনশন ওই দৃবৃত্তরা আরো ক্ষতি করার লক্ষ্যে যে কোন সময় পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলতে পারে।
লিখিত অভিযোগে জানা গেছে, ভেড়ামারার ১৬ দাগ গ্রামে হেদায়েতউল্লাহ কাজলের ৭ বিঘা জমি ১০ বছরের জন্য লীজ নেয় ওই এলাকারই কৃষক রবিউল ইসলাম। ৪ বছর শেষ হয়ে ৫ বছরে পড়েছে চুক্তির সময় কাল। জমি লীজ নিয়েই ৫ বিঘা জমিতে পুকুর কেটে মাছে চাষ শুরু করে সে। পুকুরের চারিদিকে সহ ২ বিঘা জমিতে সে লাগায় ফলন্ত কলাগাছ। ভালোই চলছিল সব কিছু। এর মধ্যে জমির মালিক হেদায়েতউল্লাহ কাজল এবং তার পুত্র শুভ কৃষক রবিউল কে জমি ছেড়ে দিতে বলে। সে সরাসরি তা নাকচ করে দিলে গতকাল বুধবার সকাল ১১টায় প্রকাশ্যে দিবালোকে প্রায় সহ¯্রাধিক ফলন্ত কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। মাটিতে পড়ে থাকতে দেখা যায় এক হাজারেরও বেশি ফলন্ত কলা গাছ। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক রবিউল ইসলাম ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি বলেন, জমির মালিক হেদায়েতউল্লাহ’র সাথে আমার ১০ বছরের চুক্তি হয়েছিল। ৫ বছরের জন্য দেড় লক্ষ টাকা অগ্রীম দিয়েছি। ৪ বছর শেষ হলো মাত্র। এখনো ৬ বছর বাকি। এরই মধ্যে জমির মালিক এবং তার পুত্র শুভ আমাকে উচ্ছেদ করতে আমার লাগানো ফলন্ত ১০০০’র বেশি কলাগাছ কেটে দিয়ে আমাকে স্বর্বশান্ত করে দিয়েছে। ৫ বিঘা পুকুরে ৫/৬ লক্ষ টাকার মাছ রয়েছে। আমার শংকা, কখন যে ওই দৃবৃত্তরা আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে আমাকে আরো নিঃস্ব করে ফেলবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024