১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ইটভাটা মালিক জয়নুল’র উপর হামলা ॥ সন্ত্রাসী কালাম মন্ডল কে গ্রেফতার দাবী

ভেড়ামারায় ইটভাটা মালিক জয়নুল’র উপর হামলা ॥ সন্ত্রাসী কালাম মন্ডল কে গ্রেফতার দাবী

রিপন আহমেদ, ষ্টাফ রির্পোটার ঃ

ভেড়ামারার জে এন্ড বি বিকস্ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ইটভাটা মালিক জয়নুল’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কালাম মন্ডল নামের এক সন্ত্রাসী। গত রবিবার বিকালে ফারকাপুর রেলগেট এলাকায় প্রকাশ্যে দিবালোকে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এসময় কালাম মন্ডল জয়নুলের মোটরসাইকেল’র চাবি কেড়ে নিয়ে কিল ঘুষি এবং এলোপাতাড়ী মারপিট করে। এতে সে মারাত্বক ভাবে আহত হয়। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী। বিক্ষুদ্ধ জনতা সন্ত্রাসী কালাম মন্ডল কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবী করেছে।
জয়নুল ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত এখতিয়ার উদ্দীনের পুত্র। বিদেশ থেকে ফিরে তিনি ইটভাটা ব্যবসা শুরু করেন। তার জে এন্ড বি বিকস্ নামের একটি ইটভাটা রয়েছে। ভাটার কাজ শেষ করে গত রবিবার বিকালে সে ভেড়ামারা শহরে আসছিল। পথেমধ্যে ফারাকপুর রেলগেট এলাকায় সে পৌঁছালে, তার গতিরোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় ফরাকপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের পুত্র সন্ত্রাসী কালাম মন্ডল। কোন কারন ছাড়াই, সর্ম্পন্ন অন্যায় ভাবে অকথ্য ভাষায় গালাগালিজ করে সে। উত্তেজিত হয়ে জয়নুল কে কিল, ঘুষি এবং এলোপাতাড়ী মারপিট করতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।
স্থানীয়রা দাবী করেছে, বিদেশ ফেরত যুবক জয়নুল একজন শান্ত শিষ্ট ভাটা মালিক। সে অত্যান্ত বিনয়ী একজন মানুষ। সন্ত্রাসী কালাম মন্ডল একজন দূর্ধর্ষ প্রকৃতির সন্ত্রাসী। তার বিরুদ্ধে জমি দখল সহ বহু অভিযোগ রয়েছে। জয়নুলের ভাটার সর্দ্দার ইংরেজ আলী’র সাথে বিরোধের জের ধরে জয়নুল’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সে। সন্ত্রাসী কালাম মন্ডল কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবী করেছে স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024