১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৬:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কৃষি কার্ডের মাধ্যমে ৪% হারে ঋনের ব্যবস্থা করে দেবো আগুনে পোড়া কৃষকদের ——–মাহবুব-উল আলম হানিফ

কৃষি কার্ডের মাধ্যমে ৪% হারে ঋনের ব্যবস্থা করে দেবো আগুনে পোড়া কৃষকদের ——–মাহবুব-উল আলম হানিফ

শাহ্ জামাল:
কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ আগুনে পোড়া ৫’শ কৃষি পরিবার পেয়েছে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা। গতকাল শনিবার সকালে কুচিয়ামোড়ায় আয়োজিত সমাবেশে কৃষকদের হাতে নগদ টাকা এবং খাদ্য সহায়তা তুলে দেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ এবং কুষ্টিয়া-২ আসনের সাংসদ আলহাজ্ব কামারুল আরেফিন। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা সহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহবুব-উল আলম হানিফ বলেন, আগুনে নজিরবিহীন ভাবে ৯৩ হেক্টর জমির পান বরজ, ফসলি জমি এবং বসতবাড়ি পুড়ে ৮৬৬ জন কৃষক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। কুষ্টিয়ার একটি ঘটনা টেনে এনে ব্যাংকের মাধ্যমে কৃষকদের সহায়তা দিয়েছিলেন উল্লেখ করে মাহাবুব-উল আলম হানিফ বলেন, আপনাদের দাবী একটাই স্বল্পসুদে কৃষি ঋনের ব্যবস্থা করে দেওয়া। আপনাদের এ দাবী খুব দ্রুতই আমি পূরন করে দেবো। যাতে আপনারা ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন। কৃষি কার্ডের মাধ্যমে ৪% সুদের হারে ঋন সহায়তার ব্যবস্থা আমি করে দেবো। ইতোমধ্যেই আমি কয়েকটি ব্যাংকের সাথে কথা বলেছি। এক ব্যাংকের প্রতিনিধি মাঠ পর্য্যায়ে জরিপের জন্য খুব দ্রুতই এখানে আসবে। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসককে উদ্দ্যেশ করে বলেন, এনজিওদের কাছ থেকে ঋন নেওয়া কৃষকদের কাছ কোন কোন এনজিওই যেন আগামী ৬ মাসের মধ্যে ঋনের কিস্তি না নেয় তার ব্যবস্থা করবেন। বর্গা চাষীদেরকেও বলেন, কোন জুলাম করবেন না। প্রতি বিঘা ৩০/৩৫ হাজার টাকার স্থলে খাজনা কম করে নেবেন। কোন অবস্থাতেই ২০ হাজার টাকার উপরে নেবেন না। সহনশীল হয়ে কৃষকদের সহায়তা করুন যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। এসময় কামারুল আরেফিন এমপি বলেন, ৭ ই মার্চ ছিল ভেড়ামারা আওয়ামীলীগের ঐতিহাসিক একটি সমাবেশ। আমার নেতা হানিফ মহোদয় ১৫ বছর পর ভেড়ামারায় কোন সমাবেশে আসচ্ছিলেন। প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল পরিকল্পিত ভাবে সমাবেশ ভন্ডুল করতে পান বরজে আগুন ধরিয়ে দিয়েছিলেন না আগুন একাই ধরেছিলো তার সুষ্টু তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতেই হবে এবং তার ছাড় নেই বলে তিনি হুংকার দেন।
গতকাল শনিবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত ১০ ই মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে রায়টা, আড়কান্দী, মাধবপুর ও গোসাইপাড়া এলাকার ক্ষতিগ্রস্থদের ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্লু কাশেম জোয়ার্দার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রমুখ।
সমাবেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৮৬৬ জন পরিবারের মধ্যে ৫০০ পরিবারে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024