১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলুকে সংবর্ধনা

ভেড়ামারা পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলুকে সংবর্ধনা

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলুকে সংবর্ধনা দিয়েছে অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুল।
অনুষ্ঠানে তাকে অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
গতকাল শনিবার ২৫ শে জানুয়ারি এই সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল জানান, বিগত ৫ই আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটি অভিভাবক শূন্য ছিল। দীর্ঘদিন একটি প্রতিষ্ঠান অভিভাবক শুন্য থাকতে পারে না। আজ থেকে আমাদের নতুন অভিভাবক হিসাবে বিদ্যালয়ের সাথে যুক্ত হলো শফিকুল ইসলাম ডাবলু। তাছাড়াও পৌর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় আমরা তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানালাম।
পৌর বিএনপির সদস্য সচিব ও বিদ্যালয়টির নতুন সভাপতি শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি এই প্রতিষ্ঠানটির সভাপতি হতে পেরে সত্যি খুবই গর্বিত। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে এই স্কুলটিকে খুবই ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় বিগত ১৭ বছর আমি স্কুলে ঢুকতে পারি নাই। আজ আমার কষ্টের অবসান হলো,স্কুলের সভাপতি হতে পেরে নয় বরং স্কুলের সাথে কাজ করতে পেরে। সুন্দর এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে ইনশাল্লাহ কাজ করে যাব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024