১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারার হালিমা বেগম একাডেমির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৯ জন শিক্ষকের সংবাদ সম্মেলন

ভেড়ামারার হালিমা বেগম একাডেমির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৯ জন শিক্ষকের সংবাদ সম্মেলন

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের বির্তকিত প্রধান শিক্ষক, দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগে ধরাশায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এবং দ্রুত শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন, বিদ্যালয়টির ২৯ জন শিক্ষক-শিক্ষিকা। গতকাল বুধবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়।
গত ৭ই জানুয়ারি দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বির্তকিত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হয়। পরিবেশিত সংবাদের বিপক্ষে ওই দিনই রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক শফিকুল। সেখানে তিনি তার সকল অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অস্বীকার করেন। বরং তিনি দাবি করেন, শিক্ষকরাই তাকে লাঞ্ছিত করেছে। তাছাড়াও তিনি ৫ মাসে ৩জন ইউএনও এর থেকে ৬বারে সাড়ে ৫ মাস ছুটি নিয়েই অনুপস্থিত আছেন। এবং বর্তমান ইউএনও রফিকুল ইসলাম আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত ছুটি দেন। এর প্রেক্ষিতে গতকাল দুপুর ১টার দিকে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেছেন, আমিই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছিলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটি সংক্রান্ত পরিপত্র জারী হওয়ায় গত ৩ ডিসেম্বর থেকে এডহক কমিটির সভাপতির দায়িত্বে নেই। তাই প্রধান শিক্ষককে ছুটি দেওয়া তো দূরের কথা। ছুটি দেওয়ার এখতিয়ারই নেই।
এ দিকে বিতর্কিত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের রাতের অন্ধকারে সাংবাদিক সম্মেলন কে ঘৃনাভারে প্রত্যাখ্যান করেছেন হালিমা বেগম একাডেমীর ২৯ জন শিক্ষক-কর্মচারী। সাংবাদিক সম্মেলনে সীমাহীন মিথ্যাচারের বিরুদ্ধে পৃথক সাংবাদিক সম্মেলন করে শিক্ষকরা। তারা দাবী করেন, বির্তকিত ওই প্রধান শিক্ষককে দ্রুত সাময়িক বরখাস্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024