১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো ডিসির সাথে সাংবাদিকদের বিনিময়

ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো ডিসির সাথে সাংবাদিকদের বিনিময়

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে সাংবাদিকদেও মতবিনিময় সভা। আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি অডিটোরিয়ামে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে। সাংবাদিকদের অভিযোগ কোন অজ্ঞাত কারনে বা থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে মতবিনিময় সভায় মূলধরার সাংবাদিকদের বাদ দেওয়া হয়। বেছে নেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের আজ্ঞাবহ এমন কতিপয় সাংবাদিকদের। বাদ দেওয়া হয় দৈনিক ইত্তেফাক, যুগান্তর, কালবেলা, মানবজমিন, সংগ্রাম, ইনকিলাব, প্রতিদিনের সংবাদ, সমকাল, প্রতিদিনের খবর, সংবাদ, যায় যায় দিন, জনবানী সহ ভেড়ামারায় কর্মরত মূলধারার সংবাদকর্মীদেরকে। এ ঘটনা স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক রেজাউল করিম উপজেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪০ বছর ধরে সাংবাদিকতা করছি। ২৪ বছর দৈনিক যুগান্তরের প্রতিনিধি। কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদের সম্মানিত অতিথি। তার প্রগামে আমাকে দাওয়াত না দেওয়া খুবই দুঃখজনক। তিনি বলেন, শুনেছি ইউ এন ও মহোদয় তার পক্ষের কয়েকজন সাংবাদিককে শুধু দাওয়াত করেছিলেন। যা ছিল দায়সারা।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম’র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দাওয়াত দেওয়ার কাজ গুলো করেন আমার অফিসের ষ্টাফরা। তারা কেন মূলধারার সাংবাদিকদের দাওয়াত দেয় নি, তা আমি খতিয়ে দেখছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024