মোঃ সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:-
কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ কুচিয়ামোড়া ক্যাম্পের উদ্যোগে আজ বিকেল ৪ টার সময় এক বিট পুলিশিং সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন (বি জে এম ডিগ্রী কলেজ) বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ (বকুল) এবং সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সাংবাদিক মোঃ নোমান জহির রাজা,কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ আব্দুস সালাম, কুচিয়ামোড়া বাজার কমিটির সেক্রেটারি মোঃ নাহিদুল ইসলাম পান্নু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। এবং তারা এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা এবং আপনারা সবাই মিলে একসাথে কাজ করলে অপরাধ নির্মুল করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমাজ থেকে অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতন মূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।