১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:২৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধার হাত পা বাঁধা লাশ উদ্ধার

ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধার হাত পা বাঁধা লাশ উদ্ধার

শামিমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর সকাল ১০টায় এলাকাবাসী তার মরদেহ উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে ভাসতে দেখে তা তুলে কিনারায় আনে। পরবর্তীতে এলাকাবাসী ভেড়ামারা থানায় জানালে তারা এসে লাশটি উদ্ধার করে।
খায়রুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি ডোবাপুকুরের মাঝখানে তারা ১টি মৃতদেহ ভাসতে দেখে। পরবর্তীতে স্থানীয়রা মৃতদেহটিকে কিনারায় আনে। সে একই এলাকার বাসিন্দা খায়রুন নেছা বলে তারা চিহ্নিত করে। এসময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়াও তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারাতেই পড়েছিল। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা জরুরী সেবা ৯৯৯ ও ভেড়ামারা থানায় বিষয়টি জানায়।
স্থানীয়রা আরও জানান, মৃত বৃদ্ধার ৩ছেলে ও এক মেয়ে আছে। সে তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতো। ছেলের বউদের সাথে মতনৈক্য হলে মাঝেমধ্যেই সে অন্যত্র গিয়ে থাকতো।
বৃদ্ধার মেয়ে মোছা: ফুলজান খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার লাশ পুকুরের মাঝখানে ভাসতেছিল।এটা কিভাবে সম্ভব হল? কিছুই বুঝতে পারছি না। আমি সুষ্টু তদন্ত চায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য আমরা পাঠাবো। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024