১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

ভেড়ামারায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

ফিরোজ মাহমুদ :
মহাকালের মহানক্ষত্র উপমহাদেশের শ্রেষ্ট নারী নেত্রী প্রয়াত ৩ বারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনের চত্বরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। শোক সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি আবু দাউদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামিম রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ রব, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও পৌর সভার সাবেক সফল মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপির ৬৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির টপ ফাইভ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024