মোঃ উজ্জল হোসেন
কুষ্টিয়া’র ভেড়ামারায় আজ রবিবার সকাল ১১টার সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের খুলনা জোন’র এসভিপি ও জোনাল হেড আবু সাঈদ আব্দুল মান্নাফ’র সভাপতিত্বে এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি ও হেড অফ পি আর সি জালাল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসইভিপি ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মাওলানা নুরুল আমিন জসিম। বক্তব্য রাখেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বিশিষ্ট ব্যবসায়ী মদন গোপাল আগরওয়ালা, রাসেল ইসলাম, ফিরোজ মাহমুদ, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার প্রিন্সিপাল এইচ এম মোহাম্মদ উল্লাহ কাউসার।