১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:৩৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় শিশু স্কুল ছাত্রীকে বেধড়ক পেটালো এক নরপিশাচ/ শাস্তি দাবি

ভেড়ামারায় শিশু স্কুল ছাত্রীকে বেধড়ক পেটালো এক নরপিশাচ/ শাস্তি দাবি

সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার ভেড়ামারার হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আয়েশা খাতুন কে বেধড়ক পিটিয়েছে এক নরপিশাচ। আহত ওই ছাত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন সহ মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। সে মাওলাহাবাসপুর গ্রামের বাবুল প্রমানিকের কন্যা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, কোমলমতি স্কুল ছাত্রী আয়েশা খাতুন রবিবার দুপুর ১২টার দিকে ম‌ওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলছিল। এসময় সে স্কুল মাঠে থাকা চোরকি রাইট এ ৪ জন বসতে পারে সেটাতে খেলতে ছিল। এ সময় সেখানে ওই এলাকার নরপিশাচ রহমত মিস্ত্রি তার নাতি কে সঙ্গী করে একই স্থানে খেলতে আসে। আয়েশা যে রাইট এ বসেছিল, একই সাইডে তার নাতি বসতে চেয়েছিল। কিন্তু অবুঝ শিশু আয়েশাও তার আসন ছাড়তে চাইছিল না। এ সময় রহমত মিস্ত্রি ক্ষিপ্ত হয়ে সজোরে ধাক্কা দিয়ে রাইড থেকে আয়েশা কে ফেলে দেয়। এরপর তাকে চড় থাপ্পর দিয়ে পিটাতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আয়েশাকে উদ্ধার করে এবং স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসকরা জানিয়েছেন, ধাক্কা দিয়ে রাইড থেকে ফেলে দেওয়া এবং আঘাতের কারণে আয়েশার ডান দিকের মেরুদন্ডের পাশের হাড় ভেঙে গেছে। স্থানীয়রা ওই নরপিশাস রহমত মিস্ত্রির শাস্তি দাবি করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খেদ আলী রহমত মিস্ত্রির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জানিয়েছেন, শিশু আয়েশার উপরে ওই নরপিশাস যেভাবে হামলা চালিয়েছে, তাতে পাকিস্তানি হানাদারদের বর্বরতা কেও হার মানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024