১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তির উৎসবে বক্তারা/ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় আপোষহীন ছিলো দৈনিক মানবজমিন

ভেড়ামারায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বর্ষপূর্তির উৎসবে বক্তারা/ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় আপোষহীন ছিলো দৈনিক মানবজমিন

সরোয়ার হোসেন :

বাংলা একাডেমীর জীবন সদস্য, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের মহসচিব, আল হেরা একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু বলেছেন, কারো তাঁবেদারী করে না বলেই সাহসী দৈনিক মানবজমিন গত ১৬ বছরে আওয়ামীলীগ সরকারের চক্ষুশীল হয়েছিল। নানা হুমকি ধামকি সহ নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকেও দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তারপরও কোন দমানো যায় নি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দৈনিক মানবজমিন পত্রিকাকে। মানবজমিন ছিল তার লক্ষ্যে অবিচল। পত্রিকাটি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সব সময় ছিল আপোষহীন। তিনি গতকাল বৃহস্প্রতিবার সকাল ১১টায় মানবজমিনের ২৭ বর্ষপূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মানবজমিন পত্রিকার পাঠক ফোরাম ভেড়ামারাস্থ পাঠক জমিনের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা উৎসবে সভাপতিত্ব করেন, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল। আলোচনা সভায় অংশনেন, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট লেখক ও গবেষক আসমান আলী, তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক ওয়ালিউল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, হেলথ্ এইড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান শাহিন আলম লিটন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, দৈনিক লালন কণ্ঠ ও অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মহন ইসলাম, এসডি টেলিভিশনের সাংবাদিক রাজু আহমেদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার মিরপুর প্রতিনিধি অপেলিয়া কনি, স্থানীয় কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম, এস এম রওনক, সরোয়ার হোসেন, ইলিয়াস হোসেন খোকন, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, জুয়েল রানা, ওসমান গনি, হৃদয় ইসলাম, প্রমুখ। পরে ২৭বর্ষপূর্তি উৎসব উপলক্ষে একটি কেক কেটে উৎসব করেন অতিথিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024