১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৬:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় দাঁত তুলতে গিয়ে ৯ বছরের মেয়ে কে যৌন হয়রানি, লম্পট ডেন্টিস্ট আটক

ভেড়ামারায় দাঁত তুলতে গিয়ে ৯ বছরের মেয়ে কে যৌন হয়রানি, লম্পট ডেন্টিস্ট আটক

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে গিয়ে যৌন হয়রানীর শিকার হলো ৯ বছরের একটি শিশু মেয়ে। এসময় শিশুটির মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে ওই শিশু মেয়েটি। এবিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ডেন্টিস্ট নিহান আহমেদকে(২৫) আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। সে পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী এবং উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।
গত ২৯ মে রাত ৮ টায় শিশুটি বাবার সাথে দাঁত উঠাতে গেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। শুক্রবার (৩০শে মে) এ বিষয়ে ভেড়ামারা থানায় বাদী হয়ে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন (২০০৩) আইনে একটি মামলা দায়ের করে।
ভুক্তভোগী শিশু ও তার মা-বাবা জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা তাকে দাঁত তুলতে ডেন্টিস্ট নিহালের চেম্বারে নিয়ে যায়। দাঁত তোলা হয়ে গেলে নিহাল তার বাবাকে বাইরে যেতে বলে। এমন সময় সুযোগ বুঝে শিশুটির মুখে সে তার গোপনাঙ্গ প্রবেশ করায় এবং জোরপূর্বক যৌন-নিপীড়নের চেষ্টা করে। পরে শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়, যাতে সে কাউকে এই ঘটনা না বলে। পরবর্তীতে শিশুটি ডাক্তারের সমস্ত অপকর্ম তার মা-বাবাকে বলে। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। এ বিষয়ে শুক্রবার ভেড়ামারা থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।শুক্রবার দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভেড়ামারা ডেন্টাল প্র্যাকটিশনার সমিতির সভাপতি ডেন্টিস্ট শহিদুল ইসলাম বলেন, নিহান কুষ্টিয়া কারিগরি বোর্ডের অধীনে একটি কোর্স করেছে। বিগত এক বছর আগে সে রাজশাহী ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি দিয়েছে। গত ২৯মে তার বিরুদ্ধে ৯ বছরের একটি বাচ্চা মেয়ে যৌন হয়রানির অভিযোগ এনেছে। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। এই বিষয়টা নিয়ে আমরা সমিতিতে আলোচনা করব।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ডেন্টিস্ট নিহানের বিরুদ্ধে আনীত যৌনাচারের অভিযোগ শুনেছি।লিখিত অভিযোগ পেলে সিভিল সার্জনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, ভেড়ামারাতে মোট ১৬ টি ডেন্টাল কেয়ার আছে। তাদের বিষয়টিও আমরা খতিয়ে দেখব।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে ডেন্টিস্ট নিহানকে আটক করে।ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024