১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল | রাত ৪:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ শ্রমিকের

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ শ্রমিকের

সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ শ্রমিক নিহত হয়েছে। নিহতেরা হলেন : মিরপুর নয়াপাড়া গ্রামের আনসার আলীর পুত্র সাজ্জাদ হোসেন পিন্টু (৩৫) এবং একই গ্রামের শরিফ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার (২৮)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় এ দূর্ঘটনা টি ঘটে।
জানা গেছে, নিহত সাজ্জাদ হোসেন পিন্টু ও শাম্মী আক্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যেতেন। আজ শনিবার সকালেও তারা কর্মস্থলে যেতে ছিলেন। ১২মাইল মহাসড়কের কাছে তারা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শাম্মী আক্তার’র মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024