সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ শ্রমিক নিহত হয়েছে। নিহতেরা হলেন : মিরপুর নয়াপাড়া গ্রামের আনসার আলীর পুত্র সাজ্জাদ হোসেন পিন্টু (৩৫) এবং একই গ্রামের শরিফ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার (২৮)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় এ দূর্ঘটনা টি ঘটে।
জানা গেছে, নিহত সাজ্জাদ হোসেন পিন্টু ও শাম্মী আক্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যেতেন। আজ শনিবার সকালেও তারা কর্মস্থলে যেতে ছিলেন। ১২মাইল মহাসড়কের কাছে তারা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শাম্মী আক্তার'র মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024