১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াত নেতার উপর সন্ত্রাসী হামলা

ভেড়ামারায় জামায়াত নেতার উপর সন্ত্রাসী হামলা

শামীমুল হক শামীম :
মসজিদের কমিটি গঠন কে কেন্দ্র করে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন জামায়াতের নেতা মীর সাজনুর আলম (৪৮)’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা জামায়াত নেতার বসতবাড়ীতে জোর করে প্রবেশের পর তাকে বেধড়ক পেটায় এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় ৩ নারীকেও শ্লীলতাহানী করে সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর গোরস্থানপাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর ধরমপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে মকছেদ হোসেন, সাধারন সম্পাদক হিসাবে ধরমপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক মীর কাওছার হোসেন, অর্থ সম্পাদক জাকারিয়া মনোনীত হয়। এসময় মকছেদ কে সভাপতি মানতে চায় না স্থানীয় মুসল্লিরা। তারা চায় জামায়াত নেতা মীর কাওছার অথবা মসজিদের ইমামই সভাপতি হোক। এসময় স্থানীয় বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকদের মাঝে উত্তপ্ত কথাবার্তা হয়। পরে আসর নামাজের পর মকছেদ হোসেন’র ছেলে শাহাদুলের নেতৃত্বে রাকিব, সোয়ান, বিক্রম সহ অনেকেই ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক কাওছার কে মারার জন্য বাড়িতে হামলা চালায়। এসময় তাকে না পেয়ে তার ছোট ভাই জামায়াত নেতা মীর সাজনুর আলম (৪৮)’র উপর হামলা চালায়। তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। বাড়ির নারী সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা জেসমিন খাতুন (৫২), ইয়াসমিন খাতুন (৪৭), তাহেরা খাতুন (৩৮) কে শ্লীলতাহানী করে।
এ বিষয়ে ধরমপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক ও দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মীর কাওছার হোসেন জানিয়েছেন, মসজিদ কমিটি ঘিরেই বিএনপির মকছেদের সাথে বিরোধ দেখা দেয়। তারাই নির্দেশে সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক হামলা চালায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024