নোমান জহির রাজা :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর, বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেছেন, বিদেশীরা ইতোমধ্যেই যাচাই বাছাই করে বুঝেছে, আগামী দিনে জামায়াত ইসলাম কে দিয়েই দেশ পরিচালনা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে এখন ইসলামী গনজাগরনের সময়। নারী পুুরুষ সবাই চায়, শান্তির ধারা প্রতিষ্টা করতে জামায়াত ইসলামীর সৎ এবং যোগ্য মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া উচিত। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু তার প্রমান। তিনি গতকাল রবিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এই নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম মনোনীত কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নোমীনি মজলুম জননেতা আলহাজ¦ আব্দুল গফুর। নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দীন, বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা নোমান জহির রাজা, মিরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আব্দুল হাকিম প্রমুখ। বাহাদুরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি হাফেজ হারুনার রশিদ’র সাবলীল উপস্থাপনায় অনুষ্টিত নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ভেড়ামারায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
শাহ্ জামাল, ভেড়ামারা ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টার সময় আদর্শ কলেজ সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নূরউদ্দিন নুরু, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।