১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৫:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্দ্যোগে সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে ব্যাংকের হলরুমে এই কম্বল বিতরন করা হয়। ব্যাংকের ফাষ্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভেড়ামারা শাখার ম্যানেজার আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। ব্যাংকের সহকারী ম্যানেজার খন্দকার এজাজুল আলম’র সার্বিক তত্বাবধায়নে কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা আলিম মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রায় ৪শতাধিক অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এবং এতিম খানা মাদ্রাসার কমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে আল আরাফাহ ব্যাংকের লোগো সংবালিত কম্বল তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা সত্যিই এটা মহতি উদ্দ্যোগ। আল আরাফাহ ব্যাংক মানুষের কল্যানে কাজ করছে। তিনি অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকল বৃত্তবান মানুষদের কে এগিয়ে আসার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024