১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৪:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

ভেড়ামারায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

স্বাধীনতা ডেক্স:
পুলিশ ও সাংবাদিক হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ’র প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ আজ রবিবার বিকেলে ভেড়ামারা বাস স্ট্যান্ডে শান্তি সমাবেশ করেছে। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলাইমান কাউন্সিলর, ছাত্রলীগের সভাপতি মাহমুদুর আলম প্রাইম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার দেশে প্রভুত উন্নয়ন করেছে। দেশের জনগণ আবারো বাংলাদেশ আওয়ামী লীগকেই সরকার হিসেবে দেখতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024