স্বাধীনতা ডেক্স:
পুলিশ ও সাংবাদিক হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ'র প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ আজ রবিবার বিকেলে ভেড়ামারা বাস স্ট্যান্ডে শান্তি সমাবেশ করেছে। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলাইমান কাউন্সিলর, ছাত্রলীগের সভাপতি মাহমুদুর আলম প্রাইম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার দেশে প্রভুত উন্নয়ন করেছে। দেশের জনগণ আবারো বাংলাদেশ আওয়ামী লীগকেই সরকার হিসেবে দেখতে চাই।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024