১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৯:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি প্রস্তুতি ব্যাচের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি প্রস্তুতি ব্যাচের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ইঞ্জিনিয়ার বাবুল আক্তার :
ভেড়ামারায় সুনামধন্য শিক্ষা পরিবার অগ্নিবীণা শিক্ষা উদ্যানের আয়োজনে এইচএসসি প্রস্তুতি ব্যাচের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩ টায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পরিচালক সোহেল রানা’র ক্ষেমিরদিয়াড়স্থ নিজ বাসভবনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পরিচালক, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার বাবুল ডাক্তার, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফাইল তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024