ইঞ্জিনিয়ার বাবুল আক্তার :
ভেড়ামারায় সুনামধন্য শিক্ষা পরিবার অগ্নিবীণা শিক্ষা উদ্যানের আয়োজনে এইচএসসি প্রস্তুতি ব্যাচের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩ টায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পরিচালক সোহেল রানা'র ক্ষেমিরদিয়াড়স্থ নিজ বাসভবনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পরিচালক, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার বাবুল ডাক্তার, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফাইল তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024