১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৩৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলার ২ আসামী জেলে থেকেও বেতন খাতায় করছেন স্বাক্ষর….

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলার ২ আসামী জেলে থেকেও বেতন খাতায় করছেন স্বাক্ষর….

এম এ মাজিদ,তাড়াশ :
মাটিয়ামালীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুঞ্জুরুল হক। তিনি শিক্ষাকতার পাশাপাশি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আবার একই প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল করিম। তারা দুজনই ২৪ এর জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে তাড়াশের খালকুলায় এলাকায় সংগঠিত হামলা-মামলার আসামী। আর দুজনই প্রায় এক মাসের অধিক সময় ওই মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় এখন জেল হাজতে আছেন। তারপরও তারা তাদের কর্মস্থল মাটিয়া মালী পাড়া উচ্চ বিদ্যালয়ের বেতন ভাতার সীটে গায়েবি ভাবে স্বাক্ষর করছেন। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এস এম রুহুল আমিন। তিনি ও নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক। এ কারণে দলীয় দুই নেতাকে বাচাতে চাকরি বিধি অমান্য করে জেলে থাকলেও ওই দুজনকে বেতন ভাতার সীটে নিজেই জাল গায়েবি স্বাক্ষর করে সহযোগিতা করছেন। অথচ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর হাজিরা খাতায় জেলে যাওয়ার পর থেকে সহকারী প্রধান শিক্ষক মো. মুঞ্জুরুল হক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রবিউল করিমের উপস্থিতির ঘরে কোনই স্বাক্ষর নেই। কিন্তু হাজিরা খাতায় স্বাক্ষর না থাকলেও গায়েবি ভাবে গত নভেম্বর মাসের বেতন ভাতার সীটে স্বাক্ষর দেখাচ্ছেন।
এ ছাড়া প্রধান শিক্ষক এম এম রুহুল আমির ২০১৪ সালে নিয়ম না মেনে নিজের পছন্দ মতো বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সাথে বিরোধ জড়ান। এক পর্যয়ে ওই কর্মকর্তা বিদ্যালয়ে আসলে তিনি সহ দলীয় লোকজন নিয়ে শিক্ষা কর্মকতা এসএম গোলাম রেজাকে বিদ্যালয়ের ভিতরেই মারধর করে আটকে রাখেন। পরে খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করেন। যা নিয়ে তাড়াশ থানায় একটি মামলা হয়। সে মামলায় থানা পুলিশ তদন্তের পর আসামী প্রধান শিক্ষক রুহুল আমিন সহ সকল আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অবশ্য, মাটিয়া মালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম রুহুল আমিন বলেন, বিষয়টি নিয়ে মন্তব্য করার কিছু নেই। বিদ্যালয়ে আসেন। আসলে স্বাক্ষাতে কথা বলবো।
এ দিকে জেলে থেকেও বেতন ভাতার সীটে স্বাক্ষর করার অনৈতিক বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাহমুদ হাসান প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মারমা’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মারমা জানান, প্রধান শিক্ষককে আমার দপ্তরে ডেকেছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024