নোমান জহির রাজা :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেছেন, মাদক আর অনাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে খেলাধূলা এবং শারিরিক চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধূলা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে কাজ করে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মাদক এবং মোবাইলে আসক্ত হয়ে অন্ধকার এক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। খেলাধূলা না থাকায় আমাদের খেলার মাঠগুলো পরিত্যক্ত হয়ে গেছে। যার কারনে সামাজিক বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে এবং অপরাধ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সামাজিক অবক্ষয় রোধ করতে হলে নিয়মিত খেলাধূলা এবং শরীরচর্চার প্রতি জোর দিতে হবে।
বিজেএম ফুটবল একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, ডাক্তার হাফিজুর রহমান। ফুটবল খেলায় বিসিক আল্লারদর্গা ফুটবল একাডেমী বিজেএম ফুটবল একাডেমী ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহামুদ রতন বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ কে রক্ষা করতেই এবং সমাজিক সচেতনতা বৃদ্ধি করতে গত সেপ্টেম্বর মাসে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। সেখানে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ১৫ টা দল গঠন করে মাসব্যাপী খেলার আয়োজন করি। তারাই ধারাবাহিকতয় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যপী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।