নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, বাহাদুরপুর ইউপির বি,জে,এম, তথা বাহাদুরপুর, জুনিয়রদহ, মোকারিমপুর,এই তিন ইউনিয়নের প্রাণের শিক্ষাঙ্গন’র ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেন ও পরিদর্শক আব্দুর রব’র অবসরজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় কলেজের চতুর্থ তলায় কনফারেন্স রুমে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রফেসর সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোঃ শাহাজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ আসলাম উদ্দিন, উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বি,জে,এম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রুবেল মাহমুদ রতন সহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দ ও কলেজের সকল শ্রেণীর শিক্ষার্থী, এলাকার সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।