১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড’২০২৪ অর্জন/ রুপালী ব্যাংক’র ভেড়ামারা শাখা দেশের মধ্যে পঞ্চম

বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড’২০২৪ অর্জন/ রুপালী ব্যাংক’র ভেড়ামারা শাখা দেশের মধ্যে পঞ্চম

শাহ্ জামাল :
বাংলাদেশের মধ্যে সেরা ব্যাংকের স্বীকৃতি পেলো রুপালী ব্যাংকের ভেড়ামারা শাখা। ব্যাংকের সুযোগ্য ম্যানেজার আমিরুল ইসলামের নিরলস প্রচেষ্টার ফসল হিসাবে ভেড়ামারা শাখা এই স্বীকৃতি অর্জন করলো। দেশ সেরা ১০টি ব্যাংকের মধ্যে ভেড়ামারার রুপালী ব্যাংক এখন পঞ্চম। স্বীকৃতি স্বরুপ পেলো বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট ২০২৪। ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকরা এই কৃতিত্বের জন্য ব্যাংকের ম্যানেজার আমিরুল ইসলাম’র দৃঢ়তা এবং সততার প্রশংসা করেছেন।
ভেড়ামারা শাখার ম্যানেজার হিসাবে আমিরুল ইসলাম যোগদান করেন ২০২৪ সালের ৮ এপ্রিল। তিনি ব্যাংকের এসপিও পদবীতে কর্মরত। যোগদান করেই ভেড়ামারা শাখাকে আরো আধুনিক এবং গ্রাহক সেবার মান উন্নয়নের চ্যালেঞ্জ’র মুখে পড়েন। দৃঢ়তা, সততা এবং কর্ম দক্ষতার কারনে মাত্র ৮ মাসেই ব্যাংকটিকে টেনে নিয়ে যান সর্বোচ্চ সাফল্যের চুঁড়ায়। ব্যাংক ম্যানেজার’র সর্বাত্বক প্রচেষ্টায় ২০২৪ সালের সেরা ব্যাংকের তালিকায় নিয়ে যান ভেড়ামারা শাখাকে। ব্যাংক সূত্র জানায়, রুপালী ব্যাংকের ভেড়ামারা শাখাকে দেশ সেরা ব্যাংক হতে গিয়ে ব্যাংকের ১২টি ক্যাটাগরিতে উত্তীর্ন হতে হয়েছে। তবেই অর্জন করেছে দেশ সেরা ১০ টি ব্যাংকের মধ্যে ৫ম স্থান। অসামান্য এই কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ভেড়ামারা রুপালী ব্যাংক পেয়েছে বিজনেস টার্গেট এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড’২০২৪।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024