নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন যুব ইউনিটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী কর্মীসভায়, ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও বাহাদুরপুর ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ হারুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত কুষ্টিয়া-২ ভেড়ামারা- মিরপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনৈতিকবিদ মোঃ আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি ও ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. নুরুল আমিন জসিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শফিকুল আলম, বাহাদুরপুর মফের আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান সহ বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, ও এলাকার সাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।